নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯১টির বা ৫০.২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ১৯.৩৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ন্যাশনাল ফিড মিলস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের ১৭.৩০ শতাংশ, সায়হাম কটনের ১৬.২৩ শতাংশ, বিডি থাইয়ের ১৫.৫৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৫.১১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৪.৯৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৪.৭১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৩.৩৭ শতাংশ এবং দেশ গার্মেন্টসের শেয়ার দর ১৩.১৮ শতাংশ কমেছে।






