শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘বিএনপি খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে ডাক্তার আনতে পারে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
‘বিএনপি খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে ডাক্তার আনতে পারে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি যদি বিদেশ থেকে ডাক্তার আনতে চায়, আনতে পারে। তারা যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেছেন।

শনিবার (২০ নভেম্বর) সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব বেগম খালেদা জিয়ার জন্য তা করেছেন। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের আদালত দ্বারা তিনি (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া যায়, তা দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছুক নির্বাচন করতে পারবে।

বক্তৃতায় জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান।

তিনি বলেন, জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেকারণেই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচন সুশৃঙ্খল ও সুষ্ঠু হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম,আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর