শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

খালেদা জিয়া ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
খালেদা জিয়া ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইস্যু এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় হবে।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সরাবাংলাকে এসব তথ্য জানান বিএনপির চেয়াপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘যেকোনো প্রয়োজনে, যেকোনো সময় ডাকলেই যেসব সাংবাদিক বন্ধুকে আমরা পাশে পাই, তাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু সংবাদ সংগ্রহ ও প্রচার নয়, চলমান সংকট এবং ম্যাডাম (বেগম খালেদা জিয়া) ইস্যুতে সাংবাদিক বন্ধুদের মতামত জানতে চান তিনি।’

উল্লেখ্য, গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ বছর এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছর ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজা’য় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। কিন্তু সরকার সেই আবেদন আমলে নেয়নি। যদিও এ বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্য হলো, সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে। বিদেশে যেতে হলে কারাগারে ফিরে আবেদন করতে হবে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর