শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সড়কে নৈরাজ্য বন্ধ করতে হবে: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
সড়কে নৈরাজ্য বন্ধ করতে হবে: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সড়কে নৈরাজ্য বন্ধ করতে হবে। সড়কে পরিবহন শ্রমিকরা যাত্রীদের সঙ্গে যে আচরণ করছে তা মেনে নেয়া যায় না। ডিজেল-কেরোসিনের দাম বাড়ার কারণে সড়ক পরিবহন কতৃপক্ষ বাস ভাড়া যতটুকু বাড়িয়েছে শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তারচেয়েও বেশি। এতে প্রতিদিন পাবলিক বাসে গন্তব্যে যেতে হেনস্তা হচ্ছেন সাধারণ যাত্রীরা। প্রতিবাদ করলে সইতে হচ্ছে অবর্ণনীয় নির্যাতন। আবার ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই। নারীদের সঙ্গেও অশালীন আচরণ করছে শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো জাপা চেয়ারম্যানের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

জি এম কাদের বলেন, ৩ নভেম্বর রাত থেকে ডিজেলে ও কোরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। সঙ্গে সঙ্গে বিনা নোটিশে পরিবহন ধর্মঘটের মাধ্যমে কোটি কোটি যাত্রীকে হয়রানি করছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। অথচ, বিনা নোটিশে ধর্মঘট ডাকার অধিকার কারো নেই।

এরপর সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ভাড়া বাড়ানো হয়। বিষয়টিকে সাধারণ মানুষের অনেকে সাজানো নাটক বলে ক্ষোভ প্রকাশ করছেন। তারপরও মরার উপর খাঁড়ার ঘাঁ হিসেবে সরকারিভাবে যেটুকু ভাড়া বাড়ানো হয়েছে, শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তার কয়েকগুন বেশি, বলেন জাপা চেয়ারম্যান।

তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে, কিন্তু সরকারের তেলের দাম কমানোর কোনো চিন্তা করছে না। আবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর