শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জনগণ কিছু পরিবহন ব্যবসায়ীর কাছে জিম্মি: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
জনগণ কিছু পরিবহন ব্যবসায়ীর কাছে জিম্মি: জি এম কাদের


সারাবাংলা ডেস্ক

বর্তমানে পরিবহন খাতে কিছু ব্যবসায়ীর নিকট দেশের জনগণ জিম্মি হয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

জি এম কাদের বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবিটি যৌক্তিক। অতীতেও গণপরিবহনেও হাফ ভাড়া ছিল। তাই এটি পুনরায় চালু করা উচিত।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, হরতাল নেই। সরকার বলছে খাদ্যের মজুদ যথেষ্ঠ রয়েছে। কৃষকরাও কঠোর পরিশ্রম করে পর্যাপ্ত ফসল উৎপাদন করছে। তাহলে কেন দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি। সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় নিত্য পণ্যের বাজারে আরও বেশি অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে গণপরিবহনের ভাড়া তেলের দাম বাড়ার চাইতেও অনেকগুন বেশি আদায় করা হচ্ছে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর