নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭১টি কোম্পানির ৩২ কোটি ১১ লক্ষ ৫২ হাজার ১৯৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৪৬ কোটি ৮৭ লক্ষ ৮৮ হাজার ২৭৬ টাকা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৯২.২৬ পয়েন্ট কমে ৬৭০৩.২৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫১.১০ পয়েন্ট কমে ২৫১৬.২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২৫.৩৩ পয়েন্ট কমে ১৪০৫.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিঃ, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, অরিয়ন ফার্মা, বিএটিবিসি, জেনেক্স ইনফোয়েস ও ফরচুন সুজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ইনফুয়েশন, সেনা কল্যান ইন্স্যুরেন্স, একমি পেসটিসাইড, ন্যাশনাল লাইফ ইন্সুঃ, ওয়ান ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, আমান কটন ফেব্রিক্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এসকে ট্রিমস ও বিডি থাই।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আরামিট সিমেন্ট, এইচআর টেক্স, এনআরবিসি ব্যাংক, সোনারবাংলা ইন্সুঃ, সুহৃদ টেক্সটাইল, জেনারেশন নেক্সট, জেনেক্স ইনফোয়েস, শাহাজীবাজার পাওয়ার, এটলাস বাংলা ও মিথুন নিটিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৩৬৪৯৪৬৯১৫২২৭.০০।