শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বেগম জিয়ার রোগ মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর ছাত্রদল।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
বেগম জিয়ার রোগ মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর ছাত্রদল।

মেহেরপুর প্রতিনিধি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। বুধবার বিকেলে মেহেরপুর পৌর এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফয়েজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার, মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন, ইউনিয়ন ছাত্রদল নেতা স্বপন হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক লিটন, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, ইউনুস আলী, কুতুবউদ্দিন, জেলা যুবদলের সদস্য খাইরুল ইসলাম, ইসমাইল হোসেন, এরশাদ আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ, আমঝুপি ইউনিয়ন ছাত্রদলের নেতা আলিফ হোসেন সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
পরে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর