বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

এপ্রিলেই গাড়ি কেনার দারুণ সুযোগ! বিশেষ কয়েকটি মডেলে Renault দিচ্ছে বিরাট ছাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
এপ্রিলেই গাড়ি কেনার দারুণ সুযোগ! বিশেষ কয়েকটি মডেলে Renault দিচ্ছে বিরাট ছাড়


এপ্রিলে আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল গাড়ি প্রস্তুতকারী সংস্থা Renault। পুরো এপ্রিল মাস জুড়ে বেশ কয়েকটি মডেলে ক্যাশ ডিসকাউন্টের পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট। কোন মডেলে মিলছে কত ছাড়? জেনে নেওয়া যাক!

Kwid

দেশের বাজারে Renault-এর জনপ্রিয় মডেল Kwid। এক্ষেত্রে প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে ২০২০ সালের মডেলগুলিতে ২০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্য দিকে, ২০২১ সালের মডেলে ক্যাশ ডিসকাউন্টের পরিমাণ ১০,০০০ টাকা। এর পাশাপাশি ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট ও ৫,০০০ টাকার রুরাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Triber

সম্প্রটি নিজের Triber মডেলে আপগ্রেডেশন এনেছে Renault। এর ডুয়াল-টোন কালার স্কিম ও এক্সটিরিয়র ডিজাইন যথেষ্ট আকর্ষণীয়। এক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিট। এক্ষেত্রে RXE ভ্যারিয়েন্টে সর্বোচ্চ লয়্যালটি বোনাসের পরিমাণ প্রায় ১০,০০০ টাকা। রয়েছে রুরাল বোনাসের অফার ও ৫,০০০ টাকার অতিরিক্ত ছাড়। এগুলির পাশাপাশি ১০,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্টের সুবিধাও রয়েছে।

Kiger

লয়্যালটি বেনিফিট হিসেবে এই মডেলে ৫ বছর পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিচ্ছে Renault। বলা বাহুল্য, যাঁরা নতুন Kiger মডেল কিনতে চান, তাঁদের ক্ষেত্রে বড়সড় ছাড়ের সম্ভাবনা রয়েছে।

Duster

১.৩ -লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন ও ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের অপশন রয়েছে Duster SUV মডেলে। গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, মডেলের RXZ ও RXS ভ্যারিয়েন্টের ১.৫ লিটার ইঞ্জিন অপশনে ৩০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিট পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে গাড়ির রুরাল ও লয়্যালটি ডিসকাউন্টের পরিমাণ ১৫,০০০ টাকা। উল্লেখ্য, এই মডেলে ৩০,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।

সুযোগ বুঝে কথা বলতে হবে স্থানীয় ডিলারশিপের সঙ্গে। সব ঠিক থাকলে বাড়ি আনা যেতে পারে Renault-এর পছন্দের মডেলটি।

Written By: Sovan Chanda



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর