বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ইফাদ অটোজ যশোরে জমি কিনবে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৩৪ সময় দেখুন
ইফাদ অটোজ যশোরে জমি কিনবে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোজ লিমিটেডের ব্যবসা সম্প্রসারণে যশোরে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, যশোর সদরের ঘুনি মৌজায় ১৯৯ ডেসিমল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জমি রেজিস্ট্রেশন, ভূমি ও ভবন উন্নয়ন ও আনুষঙ্গিক খরচসহ এ খাতে কোম্পানিটির ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা। জমিটি কোম্পানিটির ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইফাদ অটোজের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৬৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ২২ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইফাদ অটোজের পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল ৯১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৮১ পয়সা।

ডিএসইতে গতকাল ইফাদ অটোজ শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর