নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে আসে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ৬০.১৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৪ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৫ কোটি ১৯ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ ৮২ হাজার টাকা।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ২০ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬৪ লাখ ২ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পাওয়ার গ্রীডের ১৫.১৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৩.৯৮ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৩.৭৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১২.২২ শতাংশ, একটিভ ফাইনের ১১.৯৮ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১০.৮২ শতংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.২২ শতাংশ বেড়েছে।






