বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সূচক বাড়লেও কমেছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ সময় দেখুন
সূচক বাড়লেও কমেছে লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৩টি কোম্পানির ২৩ কোটি ৬৬ লক্ষ ১৭ হাজার ৮৫৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৯৪ কোটি ৯৮ লক্ষ ২৪ হাজার ৯৫৯ টাকা। রোববার (৫ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২৯.৪৩ পয়েন্ট বেড়ে ৬৯৬৫.৬৩ পয়েন্ট। ডিএস-৩০ মূল্য সূচক ২.৩২ পয়েন্ট বেড়ে ২৬৩৮.২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১৫ পয়েন্ট বেড়ে ১৪৬১.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, ওয়ান ব্যাংক লিঃ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, অরিয়ন ফার্মা, সোনালী পেপার ও একমি পেস্টিসাইড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়া ইন্স্যুরেন্স, স্টাইল ক্র্যাফট, সেনা কল্যান ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক, সিভিওপিআরএল, রহিমা ফুড, ইনটেক লিঃ ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিঃ ফাঃ ১, শাহজিবাজার পাওয়ার, দুলামিয়া কটন, নিউ লাইন ক্লোথিংস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, এনভয় টেক্সটাইল, এমজেএল বাংলাদেশ, একমি পেস্টিসাইড ও ওয়ান ব্যাংক লিঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৫৬১৭০৮৮৫৮৫৫৩.০০।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর