বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

এক নির্বাচনী সহিসংতায় তিন মামলা, আসামি ১৪৬৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
এক নির্বাচনী সহিসংতায় তিন মামলা, আসামি ১৪৬৭

ঠাকুরগাঁও প্রতিনিধি:তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটকেন্দ্রে সহিসংতার ঘটনায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহতের ঘটনায় ১ হাজার ৪৬৭ জনের বিরুদ্ধে থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

হতাহতের ঘটনায় মামলার বাদী হয়েছেন পুলিশ। অন্য দুটি মামলাট বাদি হয়েছেন দুই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।

মারপিট, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তাদের দায়ের করা দুটি মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

হতাহতের ঘটনার মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। ৩ মামলায় এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামিদের বাড়ি উপজেলার ঘিডোব, হাবিবপুর, শিবপুর, কালিয়াগঞ্জ, রাধিকাপুর, ইন্দ্রোইল ও জগন্নাথপুর গ্রামে।

পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম জানান ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন ম্যাজিষ্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি গুলি ছুড়ে। এতে ৩ জন নিহত ও ৫ আহত হয়।

এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এসআই আব্দুল হামিদ মন্ডল বাদী হয়ে পরদিন ওই এলাকার অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এদিকে বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল নিয়ে রাতে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোটের দায়িত্বে থাকা অফিসারদের কেন্দ্রে আটক করে রাখার পাশাপাশি মারপিট করে।

এ ঘটনায় ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার ভাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান বাদী হয়ে ৬১০ জনের বিরুদ্ধে ০১ ডিসেম্বর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।

অপরদিকে ভোমরাদহ ইউনিয়নের রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিকালে জোর করে ভোট দিতে না দেওয়ায় কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এএসআই মহিদুলকে মারপিট করে এক প্রার্থীর লোকজন। এতে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আকিমউদ্দীন বাদী হয়ে ০৪ ডিসেম্বর ৭ জনের নাম উল্লেখসহ ১৫৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলা অজ্ঞাত নামা আসামি ১৫০ জন।

ওসি জাহাঙ্গীর আলম জানান, ওই তিন মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হতাহতের ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তারাও তদন্ত করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর