নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৫টি কোম্পানির ৩৮ কোটি ৩৪ লক্ষ৯৪ হাজার ৯৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৩৩১ কোটি ৪ লক্ষ ৫১ হাজার ৭৫৩টাকা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৭০.৪৬ পয়েন্ট বেড়ে ৭০৪৮.৯৯ পয়েন্ট। ডিএস-৩০ মূল্য সূচক ২৫.৬৭ পয়েন্ট বেড়ে ২৬৬০.৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৩৯ পয়েন্ট বেড়ে ১৪৮০.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লিঃ, ওয়ান ব্যাংক লিঃ, জিএসপি ফাইন্যান্স, পাওয়ার গ্রীড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাক্টিভ ফাইন, আইএফআইসি ব্যাংক ও জিপিএইচ ইস্পাত।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রাদার্স পিপি, সেনা কল্যান ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, অ্যাপলো ইস্পাত, ডেল্টা স্পিনার্স, ফাইন ফুডস, জিএসপি ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক এক্সেসোরিজ ও ইয়াকিন পলিমার।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, ইনডেক্স এগ্রো, ফরচুন সুজ, অরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, দেশ গার্মেন্টস, শাহজিবাজার পাওয়ার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৫৬০৬৫৭৩৬৯৮৯৪৬.০০।