শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

মুরাদকে জেলে ঢোকানোর দাবি গয়েশ্বরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ সময় দেখুন
মুরাদকে জেলে ঢোকানোর দাবি গয়েশ্বরের


ঢাকা: সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে ঢোকানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ডা. মুরাদ হাসান নারী সমাজকে উদ্দেশ্যে করে যে ধরনের কর্মকাণ্ড ফেসবুক এবং ইন্টারনেটে ছড়িয়েছেন। সেজন্য তার বিরুদ্ধে একটা আইসিটি মামলা দিয়ে তাকে জেলে দিতে হবে। একজন নারীকে অপমান করা মানে পুরো নারী সমাজকে অপমান করা। তাই শুধু পদত্যাগ নয়, তাকে আইনের আওতায়ও আনতে হবে। এ সময় আওয়ামী লীগের নানা কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তিনি।

আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, খালেদা জিয়ার ওপর যে অত্যাচার করা হচ্ছে তার পেছনে মূল কারণ হলো জাতীয় স্বার্থকে অস্বীকার করা। সব গণতান্ত্রিক শক্তিকে পিষে মারা হচ্ছে। আধিপত্যবাদীরা চান না গণতান্ত্রিক শক্তির বিকাশ হোক। মানুষ বিশ্বাস করে খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করেন তিনি। এর কারণেই তার প্রতি অবিচার করছে সরকার। বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা, প্রশাসন সব নিয়ন্ত্রণ করছে তারা। বিভিন্ন মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।

এ সময় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (একাংশ) মহাসচিব শাহাদত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ আরও অনেকে আলোচনায় অংশ নেন।

The post মুরাদকে জেলে ঢোকানোর দাবি গয়েশ্বরের appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর