বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আনোয়ারায় দশ ইউপি নির্বাচনে ৫৩৪ প্রার্থীর মনোনয়ন জমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
আনোয়ারায় দশ ইউপি নির্বাচনে ৫৩৪ প্রার্থীর মনোনয়ন জমা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আনোয়ারা উপজেলার ১০ টি ইউনিয়নে বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৫৩৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। তবে উপজেলার ১ নং বৈরাগ ও ৬ নং বারখাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন করে মনোনয়নপত্র দাখিল করায় বিনা ভোট চেয়ারম্যান হতে যাচ্ছে বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নোয়াব আলী ও বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল শাকিল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, বৃহস্পতিবার জমাদানের শেষ দিনে চয়ারম্যান পদে ১০ ইউনিয়নে ৩০, সাধারণ সদস্যপদে ৪১১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৩ জন প্রার্থী তাদের নিজ নিজ ইউনিয়নের রিটার্রিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, বারশত ইউনিয়নে এমএ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নে জানে আলম, বটতলী ইউনিয়নে অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, বরুমচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম, বাখাইন ইউনিয়নে হাসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদর ইউনিয়নে অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ ও হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও ৮ ইউনিয়নে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদেন। তাদের মধ্যে বারশত ইউনিয়নে সমীরণ নাথ,ফজলুল করিম চৌধুরী,আমিনুল হক,রায়পুর ইউনিয়নে আমিন শরীফ,ছালামত উল্লাহ চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী ,হাফেজ আবুল কালাম ও ফরিদ উদ্দিন,বটতলী ইউনিয়নে মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল,বরুমচড়া ইউনিয়নে শাহাদত হোসেন চৌধুরী ও আবুল বশর,আনোয়ারা সদর ইউনিয়নে শহীদুল ইসলাম,দিদারুল ইসলাম ও স্বপন ধর,চাতরী ইউনিয়নে সামশুদ্দিন চৌধুরী,পরৈকোড়া ইউনিয়নে হাসান জিয়াউল ইসলাম,আবদুল হক ও নাজিম উদ্দিন, হাইলধর ইউনিয়নে মো. সোলেমান ও আবু তাহের।

তবে বৈরাগ ও বারখাইন ইউনিয়নে কোন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নোয়াব আলী ও বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল শাকিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর