রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

how to make stuffed capsicum– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৯৮ সময় দেখুন
how to make stuffed capsicum– News18 Bangla


শীতকাল মানেই গাজর, কড়াইশুটি, ক্যাপসিকাম, ফুলকপির সময়৷ এই সময় তাজা সব্জি দিয়ে বানাতে পারেন স্টাফড ক্যাপসিকাম৷ সুস্বাদু এবং স্বাস্থ্যকর৷ রঙিন ক্যাপসিকাম দেখতেও দারুণ৷

কী কী লাগবে

মাঝারি সাইজের ক্যাপসিকাম-৪টে (আলাদা রঙের হলে ভাল হয়)
আলু-২টো (মাঝারি সাইজের)
পনির-১০০ গ্রাম
সরু করে কাটা গাজর-আধ কাপ
কড়াইশুটি-১/৪ কাপ
কর্ন-১/৪ কাপ
কাঁচা লঙ্কা-১,২টো
রসুন-৩,৪ কোয়া
আদা-আধ ইঞ্চি
গোটা জিরে-১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
নুন-১ চা চামচ
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
গরম মশলা গুঁড়ো-আধ চা চামচ
আমচুর-আধ চা চামচ
ধনেপাতা কুচি-আধ কাপ
রান্নার তেল-১ টেবল চামচ

photo: collected photo: collected

কীভাবে বানাবেন

ক্যাপসিকামের মাথার অংশ কেটে নিয়ে ভিতর থেকে সব বীজ বের করে নিন৷
আলু সিদ্ধ করে ডুমো করে কেটে নিন৷ কড়াইশুটি ও গাজরও গরম জলে ভাপিয়ে রাখুন৷ প্যানে তেল গরম করে গোটা জিরে দিয়ে রোস্ট করে নিন৷ এর মধ্যে গ্রেট করা আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিন৷ পেঁয়াজ কুচি দিয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেজে নিন৷ এবার নুন, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিন৷
এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিন৷ খুন্তির চাপে আলু ম্যাশ করে ভাল করে মশলার সঙ্গে মিশিয়ে নিন৷ গাজর, কড়াইশুটি, কর্ন দিয়ে ভাল করে মিশিয়ে নিন গ্রেট করা পনির দিন৷ সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন৷
এই মিশ্রণ ক্যাপসিকামের মধ্যে ভরে ভাল করে ঠেসে দিন৷ ক্যাপসিকামের উপরে অল্প করে তেল ব্রাশ করে মাইক্রোওভেনে ৯০-১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করুন যতক্ষণ না ক্যাপসিকাম নরম হচ্ছে৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর