শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

পুলিশ-র‌্যাব দিয়ে খুন-গুম প্রমাণ হয়েছে নিষেধাজ্ঞায়: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
পুলিশ-র‌্যাব দিয়ে খুন-গুম প্রমাণ হয়েছে নিষেধাজ্ঞায়: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র‌্যাবের সাবেক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রমাণ হয়েছে, পুলিশ আর র‌্যাবকে ব্যবহার করে খুন-গুম করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এনডিপি এ আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে একটি খবর বেরিয়েছে র‌্যাব নিয়ে- যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পুলিশ আর র‌্যাবকে ব্যবহার করে খুন-গুম করা হয়েছে, তা এই ঘটনায় আবারও প্রমাণ হয়েছে। পরিণতি এটাই, এর জবাব জনগণের কাছে দিতে হবে।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ, তারা ভাবছে খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া গেলে তাদের পথ নিষ্কণ্টক হবে। তাদের এই ধারণা ভুল। কারণ, বিএনপি মানুষের রাজনীতি করে।’

‘খালেদা জিয়া একা নন। তার সঙ্গে দেশের মানুষ আছে। কারণ সংকটটা বিএনপির একার নয়, সংকটটা জাতির’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর