শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দুবাই থেকে ফিরল বিমান, আসেননি মুরাদ হাসান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ সময় দেখুন
দুবাই থেকে ফিরল বিমান, আসেননি মুরাদ হাসান


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসছেন সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান! এমন গুঞ্জনে সকাল থেকে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দর এলাকায় ঘোরাঘুরি শুরু করেন সংবাদকর্মীরা। সবার অপেক্ষা দুবাই ফেরত এমিরেটস এয়ারলাইন্সের বিমানের দিকে। অবশেষে সকাল সাতটা ৫৬ মিনিটে ল্যান্ড করেছে কাঙ্ক্ষিত বিমানটি। কিন্তু যার জন্য এতো অপেক্ষা দেখা যায়নি সেই মুরাদ হাসানকে।

বিমানবন্দরের একাধিক সূত্র নিশ্চিত করেছে, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৭ টা ৫৬ মিনিটে ল্যান্ড করেছে। ফ্লাইটটি টরেন্টো থেকে দুবাই হয়ে ঢাকায় এসেছে। কিন্তু মুরাদ হাসান এই ফ্লাইটটে আসেননি।

এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত আটটার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মুরাদ হাসান। নানান কল্প কাহিনি শেষে গভীর রাতে কানাডার উদ্দেশে যাত্রা করেন আলোচিত এই ব্যক্তি। কিন্তু এখানেই শেষ নয়। এরপরই বিভিন্ন মাধ্যমে খবর ছড়াতে থাকে মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। তাকে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তুলে দেওয়া হয়েছে। কেউ কেউ অনেকটা নিশ্চিত হয়েই বলছিলেন মুরাদ হাসান দুবাই ফিরে এসেছেন। সেখান থেকেই রোববার সকালে ফিরবেন দেশে।

বর্তমানে মুরাদ হাসানের অবস্থান সম্পর্কে কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তার অবস্থান প্রসঙ্গে স্পষ্ট কিছুই বলতে পারছে না তার দল আওয়ামী লীগ কিংবা পরিবারের সদস্যরা। সরকারিভাবেও এই আইন প্রণেতার অবস্থান সম্পর্কে কিছু বলা হচ্ছে না।

সম্প্রতি ফেসবুক লাইভে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য এবং চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহির সঙ্গে একটি ফোনালাপ ফাঁসের সূত্র ধরে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েন তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ডা. মুরাদ হাসান।

জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদের মন্তব্যকে অভব্য, শিষ্টাচার বহির্ভূত, নারীবিদ্বেষী, কুরুচিপূর্ণ বলে অভিহিত করেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও। অন্যদিকে ইমন ও মাহির সঙ্গে ফোনালাপে মাহিকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তুলে নেওয়ার হুমকিও দেন ডা. মুরাদ।

এরপর ডা. মুরাদের আরও কিছু অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব অডিও-ভিডিওতে তাকে অশ্লীল কথাবার্তা বলতে এবং অসংলগ্ন আচরণ করতে দেখা যায়। নারী অধিকারকর্মীসহ রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রীর প্রতি। এসব বিবৃতিতে প্রতিমন্ত্রীর পদত্যাগও চাওয়া হয়।

বিষয়টি অবহিত হওয়ার পর সোমবার (৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। সোমবার রাত ৮টায় প্রধানমন্ত্রীর এ নির্দেশ ডা. মুরাদকে অবহিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ দফতরে পদত্যাগপত্র জমা দেন ডা. মুরাদ। বিকেল ৩টার দিকে তার পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছে দেওয়া হয়। রাত ১১টার দিকে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।

এদিকে, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদেও ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান। মঙ্গলবার বিকেলে জেলা কমিটির এক জরুরি বৈঠক থেকে তাকে সেই পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী বৈঠকে মুরাদ হাসানকে দল থেকেও স্থায়ী বহিষ্কারের বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর