কর্পোরেট সংবাদ ডেস্ক : তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড (ADN Telecom Ltd.) এর ১৮তম এজিএম মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
এডিএন টেলিকম লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান আসিফ মাহমুদ-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোঃ মনির হোসেন। সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয় ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা ছাড়াও সম্মানিত শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে ১০% ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করা হয়।
উক্ত সভায় প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মঈনুল ইসলাম, মোঃ মাহফুজ আলী সোহেল, নিয়াজ আহমেদ, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুল ও খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন, বোর্ডের সম্মানিত উপদেষ্টা মহোদয় জহির আহমেদ সহ কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ আবদুল আলীম উপস্থিত ছিলেন।






