সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ সময় দেখুন
পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী  দিবস পালিত


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন, আলোচনাসভা ও দোয়ানুষ্ঠান পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এ সব কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মুক্তিযোদ্ধা, কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা-কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ শাহাদত হোসোন বাচ্চু, মুক্তিযোদ্ধা জামির হোসেন, সরকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান খান, সরদার আলী আহসান, বিদ্যুৎ রঞ্জন সাহা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনাসভায় মুল তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় সভার বক্তব্য রাখেন সহ-সভাপতি সমীরন সাধু, উপজেলা সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, বিজন বিহারী সরকার, সাবেক চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, জিএম ইকরামুল ইসলাম, রেজাউল হক, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, বিভুতী ভুষন সানা, হেমেশ মন্ডল, এম আজিজুল ইসলাম, নিরঞ্জন সরদার, সাবেক যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে এসএম শামসুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, প্রনব কান্তি মন্ডল, পরেশ মন্ডল, জগদীশ রায়, সেবানন্দ রায়, জিএম মিজানুর রহমান ও রিপন রায়, রাশেদ বিশ্বাস সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দোয়ানুষ্ঠান পালন করা হয়। অন্যদিকে লতা ইউপি চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা কাজল কান্তি বিশ্বাস জানান, লতায় বুদ্ধিজীবীদের স্মরণে কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে সকাল ১১টায় লতা ইউনিয়ন শাখার আয়োজনে পরিষদ মিলনায়তনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকাশ চন্দ্র সরকার।

অনুরূপভাবে সকাল সাড়ে ১০ বিএনপি’র প্রধান কার্যালয়ে পৌর আহবায়ক অ্যাড. জি এম আব্দুস সাত্তার এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলা, পৌর বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর