শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সরকারের ওপর পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে: নুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ সময় দেখুন
সরকারের ওপর পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে: নুর


ঢাবি করেসপন্ডেন্ট

সরকারের ওপর পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্যাৎ করছে। সরকারের ওপর পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে। স্বাধীনতার ৫০ বছরে এসে  একটি স্বৈরাচার সরকার ফ্যাসিবাদ কায়েম করে বিজয় উৎসবে জাতির সঙ্গে তামাশা করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করার নৈতিক অধিকার কি সরকারের আছে? আমাদের হক নষ্ট করে, আমাদের ওপর গুলি চালিয়ে, জুলুম করে পৈশাচিক উল্লাস করেছে। এদের কোনো নৈতিক ভিত্তি নেই, এরা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিজয় দিবসে শরীয়তপুর, জামালপুর, রাঙ্গামাটির লংগদু, কুড়িগ্রামের নাগেশ্বরীসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগের হামলার অভিযোগ এনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এই ‘মোমবাতি প্রজ্বলন’ কর্মসূচির আয়োজন করে গণ অধিকার পরিষদ।

সরকারের ওপর পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে: নুর

দেশের জনগণ প্রধানমন্ত্রীর পরিচালনায় বিজয় দিবসের শপথ গ্রহণ করেনি উল্লেখ করে নুর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের জনগণকে যে শপথ পাঠ করিয়েছেন, দেশের জনগণ এই ফ্যাসিবাদ সরকারের সেই শপথ বর্জন করেছে। আমরাও সেই শপথে থুথু দিলাম।

বর্তমান সরকারের কার্যক্রম পাকিস্তানি শাসকদের বর্বরতাকে অতিক্রম করে গেছে উল্লেখ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার শপথ নেওয়ার আহ্বান জানান নুরুল হক নুর।

তিনি আরও বলেন, বিজয় দিবসে দলমত নির্বিশেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোই ছিল আমাদের লক্ষ্য। কিন্তু যেখানে ভিন্নমত, সেখানে বর্তমান সরকারের গুণ্ডা বাহিনী হামলা করেছে। পাকিস্তানি শাসকদের বর্বরতাকে অতিক্রম করে গেছে। পাকিস্তান আমলে এ রকম ঘটনা ঘটেনি। এ সরকার মুক্তিযু্দ্ধের দাবিদার হলেও তারা কি আদৌও মুক্তিযুদ্ধের জায়গায় আছে?— প্রশ্ন রাখেন নুর।

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর