বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

অনিয়মের শেষ নেই মেঘনা কনডেন্সড মিল্কের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
অনিয়মের শেষ নেই মেঘনা কনডেন্সড মিল্কের – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : নানা অনিয়ম নিয়েই মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ তাদের লেনদেন চালিয়ে যাচ্ছে। কোম্পানিটি ২০০১ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি সর্বশেষ এজিএম করে ২৪ ডিসেম্বর ২০২০ সালে। ডিএসই এবং কোম্পানির ওয়েবসাইটে কোম্পানিটির লেনদেন বিশ্লেষণ করে বিগত কয়েক বছরের কোন প্রকার বোনাস ইস্যু কিংবা কোন প্রকার নগদ লভ্যাংশ প্রদান সংক্রান্ত কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।

কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমাণ ৮০ কোটি টাকা। এবং পরিশোধিত মূলধনের পরিমান ১৬ কোটি টাকা। কোম্পানিরি প্রতিটি শেয়ার মূল্য ১০ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১ কোটি ৬০ লক্ষ টি। তারমধ্যে ৫০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারিদের হাতে।

কোম্পানিটির ফিন্যানসিয়াল রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায় কোম্পানিটি দীর্ঘদিন ধরে ক্ষতির ধারায় চলছে। কোম্পানির ওয়েবসাইট তথ্য অনুযায়ী ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি এনএভি ছিলো ৬৩.৫৩ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী নিট ক্ষতির পরিমান ৬ কোটি ৩৭ লক্ষ ১৩ হাজার ৯৯২ টাকা একই সময়ে তার আগের বছরেও কর পরবর্তী নিট ক্ষতি হয়েছিলো ৬ কোটি ৩৯ লক্ষ ২ হাজার ৬৩৩ টাকা।

২০২০ সালের অর্ধবর্ষ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্ষতি হয়েছিলো ৩ দশমিক ৯৮ টাকা একই সময়ে আগের বছর শেয়ার প্রতি ক্ষতি হয়েছিলো ৩ দশমিক ৯৩৩ টাকা। এবং ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট ক্যাশ ফ্লো ছিলো ১.৬৫ টাকা। ঠিক আগের বছর একই সময় কোম্পানিটির নেট ক্যাশ ফ্লো পার শেয়ার ছিলো ০.০২১ টাকা।

গত বুধবার (১৫ ডিসেম্বর) কোম্পানিরি শেয়ারমূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৮৩ শতাংশ। সেদিন কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ১৭ টাকা। এবং ক্লোজিং প্রাইস ছিলো ১৫.৮০ পয়সা। সর্বশেষ গত বুধবার কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয় সর্বনিম্ন ১৫ দশমিক ৩০ টাকায় এবং সর্বোচ্চ ১৭ টাকায়। ঐদিন কোম্পানিটি ১০৩ বারে ৫১ হাজার ৪৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লক্ষ ১০ হাজার টাকা। কোম্পানিটি গত এক বছরে শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ১০ টাকায় এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৯০ টাকায়।

ডিএসইতে প্রকাশিত তথ্যমতে, প্রতিষ্ঠানটির নেই কোন কোম্পানি সেক্রেটারি। ফলে টেলিফোনে যোগাযোগ করা যায়নি কোম্পানির কোন প্রতিনিধির সাথে। এবং ওয়েবসাইটে তাদের প্রকাশিত সর্বশেষ আর্থিক প্রতিবেদনেও নেই উক্ত প্রতিষ্ঠানের সিএফও, ডিরেক্টর এবং চেয়ারম্যানের স্বাক্ষর। এমনকি কোম্পানির ওয়েবসাইটে চলতি অর্থবছরেরও কোন পিএসআই এবং কোন প্রকার আর্থিক বিবরণী প্রকাশ করা হয়নি।
সবকিছু ধোয়াসা রেখেই পুঁজিবাজারে লেনদেন চলমান রেখেছে প্রতিষ্ঠানটি। এ অবস্থা চলতে থাকলে একটা সময় পুঁজি হারাতে পারেন মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীরা এমনটাই ধারনা করছেন বিশ্লেষকরা।

পুঁজিবাজার বিশ্লেষক মো: মিজানুর রহমান এফসিএস কর্পোরেট সংবাদকে জানিয়েছেন, শুধু মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ নয় অনেক কোম্পানিই নানারকম অনিয়ম করেও পুঁজিবাজার থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু দু:খজনক ব্যাপার হলো কর্পোরেট গভর্নেন্স কোড জারি হলেও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঠিক তদারকির অভাবে ঝুঁকিতেই থেকে যাচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর