শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘পাকিস্তানের উচিত ১৯২ যুদ্ধাপরাধীর বিচার করা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ সময় দেখুন
‘পাকিস্তানের উচিত ১৯২ যুদ্ধাপরাধীর বিচার করা’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, উপমহাদেশের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের উচিত ১৯২ যুদ্ধাপরাধীর বিচার করা। এতে করে পাক-ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে এবং উপমহাদেশের কল্যাণ হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল শহরের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল বিভাগীয় জাকের পার্টির ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘দেশ এখন এগিয়ে যাচ্ছে, নৌকা এখন এগিয়ে যাচ্ছে। আমরা গোলাপ ফুল নিয়ে উপরে বসে আছি। তরী যেখানে ঠেকবে, সেখানেই গোলাপের বাগান তৈরি করা হবে।’

তিনি বলেন, ‘ওহাবীদের পক্ষ থেকে পীর তৈরি করে জাকের পার্টির বিকল্প বানানোর ষড়যন্ত্র হচ্ছে। আবার অন্য পন্থীদের মধ্য থেকে পীর বানানোর অপচেষ্টা হয়েছে জাকের পার্টির বিকল্প বানানোর জন্য। কিন্তু পারে নি। মনে রাখতে হবে, কোনো দিনই জাকের পার্টির বিকল্প বানানো যাবে না। জাকের পার্টিকে কেউ ধ্বংস করতে পারবে না।’

‘পাকিস্তানের উচিত ১৯২ যুদ্ধাপরাধীর বিচার করা’

মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘ইসলাম লেবাস সর্বস্ব নয়। ইসলামের নামে যারা জঘন্য কর্মকাণ্ড করে, ইসলামের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা নষ্ট করে, তারা প্রকৃত অর্থে ইসলামের দুষমন। আমরা সত্যকে সত্য বলি। মিথ্যাকে মিথ্যা বলি।’

তিনি বলেন, ‘রাজনীতি যখন শয়তানের হাতে পড়ে, তখন রাজনীতি আর রাজনীতি থাকে না। আর রাজনীতি যখন পবিত্র মানুষের হাতে পড়ে, তখন রহমতের দরজা খুলে যায়, স্নিগ্ধ শান্তি ও কল্যাণের বাতাস প্রবাহিত হতে থাকে।’

’৭১ এ শাশ্বত ইসলামকে হীন স্বার্থে ব্যবহার করে যারা কালিমা লেপন করেছে, তাদের উদ্দেশে মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘অন্যায় ভালো কিছু দেয় না। ভালো কিছু পেতে হলে শান্তির পথে যেতে হবে। শান্তির পথে চলতে হবে। কারণ ইসলাম শান্তির ধর্ম।’

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা যদি ক্ষমতা চাইতাম, তাহলে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতাম। এখনকার যে চলমান রাজনৈতিক চর্চা, যে চর্চায় মানুষের মাথায় বারি দেওয়া হয়, গুলি করা হয়, তা তো আমরা করব না। এক শ্রেণির রাজনীতিবিদের মাধ্যমে এখন দেশে যে রাজনৈতিক চর্চা চলছে, এ চর্চা তো শয়তানের চর্চা। আমরা তো সেই চর্চা করতে পারি না।’

মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘বাংলাদেশের মানুষকে এক সময় জাকের পার্টির পতাকার নিচে আসতে হবে। বর্তমানে দেশে চলমান উন্নয়নের ধারা বজায় থাকুক। বিশ্বে অর্থনৈতিক সমস্যা থাকলেও বাংলাদেশে উন্নয়ন চলমান রয়েছে।’

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচন সেভাবে করব, ভোট দিলে দেবে, না দিলে নাই। আমরা মারামারি, কাটাকাটির ভেতর যেতে চাই না। আঘাত করলে কি প্রত্যাঘাত করার ক্ষমতা আমাদের নাই? কিন্তু বিগত ৩২ বছরে আমি আপনাদের এ ধরনের কোনো নির্দেশনা দেই নাই।’

মোস্তফা আমীর ফয়সল আরও বলেন, ‘আমরা ধৈর্য্যশীল দল। আমরা ধৈর্য্য ধারণ করে থাকব। দেশের বৃহত্তর স্বার্থে আমরা ধৈর্য্য ধরে থাকি। এটাই জাকের পার্টি।’

বরিশাল বিভাগীয় জাকের পার্টির সভাপতি মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর