শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

রোববার বিএনপির বিজয় র‌্যালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২২৩ সময় দেখুন
রোববার বিএনপির বিজয় র‌্যালি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৯ ডিসেম্বর) ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি। এদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজয় র‌্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ডিবি পুলিশ পরিচয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হাসান জীবনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মনোয়ার হাসান জীবনকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনায় বর্তমান সরকারের চলমান গুমের আরেকটি নিকৃষ্ট দৃষ্টান্ত। মানুষকে নিখোঁজ করে দেওয়ার মতো নির্দয় ঘটনাকে বর্তমান অবৈধ সরকার টিকে থাকার গ্যারান্টি হিসেবে বিবেচনা করছে।’

রিজভী অভিযোগ করেন, মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলায় স্থানীয় বিএনপির সভাপতি এস এম আহসান কবীর এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ দলের নেতাকর্মীদের নিয়ে শহিদ মিনারে উঠতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টনের নেতৃত্বে একদল ‘ক্যাডার বাহিনী’ বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এ সময় তারা এইচ এম দ্বীন মোহাম্মদকে ঘিরে রাখে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এছাড়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপির বিজয় র‌্যালিতে স্থানীয় পৌর মেয়র আশরাফের নেতৃত্বে হামলা করা হয়। হামলায় বিএনপি দলীয় সাবেক এমপিপুত্র রাফি, ছাত্রদলের সাবেক নেতা রাজিব, আশিক ও যুবদল নেতা বাবুলসহ ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর