শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

যারা এরশাদকে স্বৈরাচার বলেন, এবার তাদেরকে আয়না দেখার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২১৭ সময় দেখুন
যারা এরশাদকে স্বৈরাচার বলেন, এবার তাদেরকে আয়না দেখার আহ্বান


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শুরুটা করেছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম, সমলোচকদের নিজের চেহারা দেখতে বলেছিলেন আয়নায়। এরপর তা আর খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাজনীতিবিদরাও একে অপরকে আয়নায় মুখ দেখার কথা বলেন।

যেমন আওয়ামী লীগের সমালোচনা করার আগে আয়নায় নিজের চেহারা দেখতে বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তার (ওবায়দুল কাদের) উচিত আয়নায় নিজের এবং দলের চেহারা দেখা। সেই সঙ্গে জনগণের ভাষা বুঝা। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।’

এবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারও, যারা হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলেন তাদের নিজেদের চেহারা আয়নার দেখার আহ্বান জানান।

রোববার (১৯ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ বি এম রুহুল আমিন এই আহ্বান জানান। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে কোন দল কি আচরণ করেছিলো আমরা তা ভুলিনি। যারা পল্লীবন্ধুকে স্বৈরাচার বলেন, তারা নিজেদের চেহারা একটু আয়নায় দেখে নিন। দেশ ও মানুষের সুখ এবং সমৃদ্ধির জন্যই জাতীয় পার্টির রাজনীতি।’

‘এবারের সংগ্রাম আরও কঠিন, আরও বেশি রক্ত দিতে হবে’

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

পরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক সংসদ সদস্য শেরীফা কাদেরের নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে জাতীয় সাংস্কৃতিক পার্টি।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর