শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

উনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন— শামীম ওসমান প্রসঙ্গে আইভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
উনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন— শামীম ওসমান প্রসঙ্গে আইভী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী শামীম ওসমানকে শেখ হাসিনার কর্মী হিসেবে আখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, উনি তো নৌকার লোক। উনি তো নৌকার বাইরে গিয়ে কাজ করতে পারেন না। উনি আমাদের দলের নেতা, উনি জননেত্রী শেখ হাসিনার কর্মী। উনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন।

সোমবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচন পরিচালনার টিমের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে নাসিক নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় টিমের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে যৌথসভা হয়। যৌথসভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাদের মতামত তুলে ধরেন। সবার বক্তব্য ও মতামত শেষে নাসিক নির্বাচন পরিচালনা টিমের পক্ষ থেকে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা। সভা চলাকালে জাহাঙ্গীর কবির নানকের মোবাইলে ভিডিও কলে যুক্ত হয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশনা দেন। এসময় তার ছোট বোন শেখ রেহানা যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভক্তি বহু দিনের। এই বিভক্তির কোনো প্রভাব নাসিক নির্বাচনে পড়বে কি না— গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে নৌকার প্রার্থী আইভী বলেন, আমাদের মধ্যে ওই রকম কোনো বিভক্তি নেই। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু আমরা নির্বাচনে একসঙ্গেই কাজ করেছি। অতীতেও এটা দেখা গিয়েছে। এবারের নির্বাচনেও দেখা যাবে। ইনশাল্লাহ মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সবাই মিলেই একসঙ্গে আমরা আমাদের নৌকার জন্য কাজ করব।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না। কিন্তু বিএনপির একটি অংশ আইভীকেই সমর্থন করছেন বলে জল্পনা রয়েছে। এ বিষয়ে আইভী বলেন, এটা এভাবে বলা যাবে না। আমি মেয়র হিসেবে নারায়ণগঞ্জের সব মানুষের জন্যেই কাজ করছি। দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছি। স্থানীয় সরকার নির্বাচনে অবশ্যই তারা সেটা দেখবে। আশা করি সব জনগণ পক্ষে থাকবে এবং আমাকে নৌকায় ভোট দেবে।

মতবিনিময় সভা শেষে নাসিক নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটর সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একটি সমন্বয় কমিটি হয়েছে। সেই সমন্বয় কমিটির সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভা ছিল। নির্বাচন পরিচালনা নিয়ে যে বিষয়গুলো আলোচনা দরকার, আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছি। আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জে শেখ রাসেল শিশু পার্কে এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হবে। সেই কর্মীসভায় নারায়ণগঞ্জের যে নির্বাচন পরিচালনা কমিটি হবে, সেই কমিটি কাজ শুরু করবে।

নানক আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সবার সঙ্গে সংযুক্ত হয়েছেন। তিনি সংযুক্ত হয়ে আমাদের প্রার্থীকে আবারও দোয়া করে দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয়কে সুনিশ্চিত করার জন্য নেতাদের নির্দেশনা দিয়েছেন।

যৌথসভা পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় টিমের সদস্য সচিব ও বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, এ বি এম রিয়াজুল কবির কাওসার ও মারুফা আকতার পপিসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর