সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

বছরজুড়ে গুগল সার্চের শীর্ষে আফগানিস্তান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
বছরজুড়ে গুগল সার্চের শীর্ষে আফগানিস্তান


তথ্যপ্রযুক্তি ডেস্ক

বিদেশি সেনারা ছেড়ে যাওয়ার পর তালেবানের শাসনাধীনে যাওয়া আফগানিস্তানই চলতি বছর বৈশ্বিক আলোচনার কেন্দ্রে রয়েছে। ঘটনাবহুল দেশটির খবর জানতে মানুষ ইন্টারনেটে বেশি সার্চ করেছে। তাই, বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকার শীর্ষে উঠে এসেছে আফগানিস্তানের নাম।

গুগল সম্প্রতি ২০২১ সালের বার্ষিক রিক্যাপ প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল এবং মানুষ কী বিষয়ে জানতে চেয়েছে তার একটা ধারণা পাওয়া সম্ভব হয়।

গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইন্টারনেট ব্যবহারকারীরা সংবাদ সার্চ করার সময় আফগানিস্তানের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে। এর পরের অবস্থানগুলোতেই গেমস্টপ করপোরেশন এবং এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংসের মতো রেডিট স্টকের নাম রয়েছে। আফগানিস্তানের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিষয়গুলো নিয়েও গুগলে বহু মানুষ সার্চ করেছে।

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, তালেবানের ক্ষমতা গ্রহণের আগে গুগলে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় ছিল মেম স্টকস ও ক্রিপ্টোকারেন্সি। তবে তালেবানের ক্ষমতা দখল এবং আফগান ভূখণ্ডের পরিবর্তিত পরিস্থিতিতে আফগানিস্তান শীর্ষে উঠে আসে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর