বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ডিএসইর পরিচালক পদে নির্বাচন আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ সময় দেখুন
ডিএসইর পরিচালক পদে নির্বাচন আজ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডার পরিচালকের একটি শূন্য পদের নির্বাচন আজ।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীন বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ভোটগণণা শেষে আজই ফল ঘোষণা করা হবে।

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে অংশগ্রহণ করছেন মো. শহীদুল্লাহ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার প্রতিনিধি শরীফ আনোয়ার হোসেন ও রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের শেয়ারহোল্ডার প্রতিনিধি আহমদ রশিদ লালী।

তথ্য মতে, শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন পরিচালনার জন্য গত ১৭ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে ডিএসই। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও হারুনুর রশিদ।

শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য গত ২৪ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২ ডিসেম্বর নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোয়নপত্র সংগ্রহ করার সুযোগ দেওয়া হয়। আর ৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করার ছিলো শেষ তারিখ। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো ১৫ ডিসেম্বর পর্যন্ত। তথ্য সূত্র: রাইজিং বিডি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর