২৪ ধর্ম শাস্ত্রজ্ঞদের নিয়ে হবে দল
আপনাদের শুনতে খুব আজব লাগবে, যে নাসা ২৪ জন বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের এলিয়েন হান্টিং মিশন (Alien Hunting Mission) শুরু করবে৷ ইংরাজি -র বিখ্যাত ডিকশনারি কলিন্সের মতে ধর্মশাস্ত্রী বা পুরোহিত তাঁরা হন যাঁরা ভগবান, ধর্ম এবং ধার্মিক মান্যতা নিয়ে পড়াশুনো করেন৷ এই দলে ব্রিটেনের বিখ্যাত পাদ্রী ডক্টর অ্যান্ড্রু ডেভিসনকে রাখা হয়েছে৷ যিনি বায়োকেমিস্ট্রিতেও ডক্টরেট৷ ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ি ইউরোপিয়ান স্পেস এজেন্সি রোজিল্যান্ড ফ্র্যাঙ্কলিন রোভার সামনের বছর শুক্র গ্রহে এই বিষয়ে ড্রিলিং করবে৷ যাতে জীবাশ্ম খোঁজ করা হবে৷