শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নাসিক নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় টিম গঠনের সিদ্ধান্ত আ.লীগের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
নাসিক নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় টিম গঠনের সিদ্ধান্ত আ.লীগের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক টিম করে দায়িত্ব বন্টন করার সিদ্ধান্ত হয়েছে। এসব কেন্দ্রীয় টিম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনায় ক্ষেত্রে সহযোগিতা ও পরামর্শক টিম হিসাবে কাজ করবে।

কেন্দ্রীয়ভাবে গঠিত টিমের নেতারা নাসিক নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এক বা একাধিক ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয়ভাবে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়কারী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের স্বাক্ষরিত চিঠিতে কেন্দ্রীয় নেতাদের টিমওয়ারী দায়িত্ব বন্টন চিঠি ইস্যু করা হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সফল করার লক্ষ্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে নাসিক নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয় টিমের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে বৈঠক চলাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুর সংবাদে তাৎক্ষণিকভাবে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

এতে আরও উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজি, মারুফা আকতার পপিসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর