শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে না সিপিবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ সময় দেখুন
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে না সিপিবি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি সঙ্গে সংলাপে বসবে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি)। রাষ্ট্রপতির দফতর থেকে নিমন্ত্রণ পেলেও সিপিবি সংলাপ বর্জন করবে।

আগামী ৩ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসার দিন-তারিখ ঠিক করা হয়।

দলটির দায়িত্বশীল সূত্র বলেছে, রাষ্ট্রপতির সম্মানে সিপিবি সংলাপ বর্জন শব্দটি ব্যবহার না করে অপরাগতা শব্দটি ব্যবহার করবে। আগামী ১ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে দলটি অপারগতার কথা জানিয়ে দেবে।

এ সব বিষয় নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল কাফি রতন সারাবাংলাকে বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয় নিয়ে সিপিবি এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমান থাকাবস্থায় সংলাপে অংশ নেয়। আগের সংলাপে যে কথা বলা হয়েছিল, এখনও আমরা সেই অবস্থানে রয়েছে। তাই একই কথা বারবার বলতে যাওয়ার কোনো মানে হয় না।’

আবদুল্লাহ আল কাফি রতন আরও বলেন, ‘তবে আমরা সংলাপ বর্জন করার শব্দটি ব্যবহার না করে অপারগতা কথাটি ১ জানুয়ারি রাষ্ট্রপতিকে জানিয়ে দেব।’

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর