বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জামালপুরে পুলিশের কোলে চড়ে ভোট দিলেন ৭৫ বছরের বৃদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪১৫ সময় দেখুন
জামালপুরে পুলিশের কোলে চড়ে ভোট দিলেন ৭৫ বছরের বৃদ্ধ

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের কোলে চড়ে ভোট দিয়েছেন ৭৫ বছরের অসুস্থ এক বৃদ্ধ।

কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে ভোগতেছেন ৭৫ বছরের মিঠু শেখ নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে গাড়ী করে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। কিন্তু গাড়ী থেকে নেমে বুথে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য তার নেই। গাড়িতে বসে থাকতে হয় তাকে

এ সময় তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন এক পুলিশ সদস্য। অসুস্থ বৃদ্ধকে কোলে করে সিড়ি বেয়ে দুতলা বুথ পর্যন্ত পৌঁছে দেন জেলার মেলান্দহ থানার পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম। ভোট দেওয়া শেষে তাকে আবার গাড়িতে এনে বসিয়েও দেন তিনি।

বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর ) ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহনকালে মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
জেলার মেলান্দহ উপজেলার ২১ নং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ একজন রোগীকে নিজে কোলে তুলে নিয়ে ভোট প্রদান করান।
অন্যদিকে পুলিশ সদস্য শফিকুল ইসলামের এমন কাজে প্রশংশিত সকল পুলিশ সদস।

মিঠু শেখ জানান, আমি বেশ কয়েক বছর যাবৎ দুরারোগ্য ব্যধিতে ভোগতেছি বলে হাঁটতে পারি না। তাই গাড়ি থেকে নেমে বুথে যেতে পারছিলাম না।
অনেকটা সময় গাড়িতে বসে ছিলাম। কেউ সাহায্যে এগিয়ে আসেনি। পরে এই পুলিশ বাবা আমাকে ভোট দিতে সহযোগিতা করায় আমি ভোট দিতে পেরেছি।

কনস্টেবল শফিকুল ইসলাম বলেন, ওই বৃদ্ধ ভ্যানে বসে ভোট কেন্দ্রের দরজার দিকে তাকিয়ে ছিল। তখন বৃদ্ধ ভোটারের কাছে গিয়ে কথা বলি। সমস্যার বিষয়টি বুঝতে পেরে তাকে কোলে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর