বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

কেডিএস এক্সেসরিজ নতুন বিনিয়োগে যাবে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
কেডিএস এক্সেসরিজ নতুন বিনিয়োগে যাবে – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড তার বিভিন্ন ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ করবে। এই বিনিয়োগের পরিমাণ ৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, কেডিএস এক্সেসরিজ লিমটেড তার বোর্ড প্ল্যান্টের কিছু মেশিনারিজ পরিবর্তন করার জন্য ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করবে। এর ফলে এই প্ল্যান্টের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়বে।

কোম্পানিটি তার বিদ্যমান বোতাম ইউনিটে ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করবে। এর মাধ্যমে এই ইউনিটে নতুন ৬টি টারনিং মেশিন, ২টি সেন্ট্রিফিউগাল কাস্টিং মেশিন ও ৪টি ওয়াটার পলিশিং মেশিন যুক্ত হবে।

অন্যদিকে কোম্পানিটি তার ইলাস্টিক ও ন্যারো ফেব্রিক ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়াতে ৬৮ লাখ টাকা বিনিয়োগ করবে।

নতুন মেশিনারিজ সংযোজন ও বিদ্যমান কিছু মেশিনারিজ পরিবর্তনের ফলে কোম্পানিটি বাড়তি ৯ লাখ পিস কার্টন, ১৩ হাজার লাখ জিজি বোতাম, ৯৬ লাখ গজ ড্র কর্ড উৎপাদনে সক্ষম হবে কোম্পানিটি।

আলোচিত মেশিনারিজ স্থাপন ও পরিবর্তন পরবর্তী পূর্ণ উৎপাদনক্ষমতার পর কোম্পানি বার্ষিক রাজস্ব প্রায় ১০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর