নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ৩ জানুয়ারি, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ৪ জানুয়ারি, মঙ্গলবার থেকে কোম্পানির লেনদেন চালু হবে।






