শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আনোয়ারায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আ’লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৫০২ সময় দেখুন
আনোয়ারায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আ’লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিস

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আসন্ন ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিস।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দু শুক্কুরের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক নোয়াব আলী, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল আজাদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

মনোনয়ন ফরম জমা শেষে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রিস বলেন, আমাকে যোগ্য প্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিয়েছেন। আজ আমি মনোনয়ন ফরম জমা দিয়েছি। নৌকা প্রতিকে নির্বাচন করব। আমার এলাকা বাসীর সহযোগিতায় ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হব।

উল্লেখ্য, শনিবার (১৮ ডিসেম্বর) ৯০তম কমিশন বৈঠক শেষে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর