সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

Did You save Log in Passwords via google chrome browser? stop now – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৯১ সময় দেখুন
Did You save Log in Passwords via google chrome browser? stop now – News18 Bangla


#নয়াদিল্লি: লকডাউনের পর থেকে বাইরে পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। আর এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। অতি সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে পূর্বের তুলনায় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে ডেটা চুরির ঘটনা। ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট, ইনফরমেশন সবই চলে যাচ্ছে সাইবার ক্রিমিনালদের হাতে। সবচেয়ে ভয়াবহ বিষয় একবার যদি এই ধরনের ম্যালওয়ার আমাদের মেশিনে ঢুকে যায় তবে ক্রেডিট কার্ডের ডিটেলস থেকে শুরু করে লগ ইন ডিটেলস সবই স্ক্যামারদের কুক্ষিগত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ! আমাদের অটোকমপ্লিট পাসওয়ার্ড এই বিষয়ে সবচেয়ে বেশি ঝুঁকি বাড়িয়ে তোলে!এই কারণেই যাঁরা নিজেদের প্রয়োজনীয় অ্যাকাউন্টের পাসওয়ার্ড Google-এ সেভ করে রাখেন তাঁদের অতি দ্রুত পাসওয়ার্ড বদলে নেওয়া প্রয়োজন।
ব্যবহারকারীরা অনেক সময়ই অজস্র অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে চান না বলে Google Chrome এবং Microsoft Edge ব্রাউজারে ভরসা খোঁজেন। সম্প্রতি ২০২১ সালে প্রায় ৪৪১,০০০টি চুরি যাওয়া অ্যাকাউন্টস থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে।

কী ভাবে জানা যাবে ডেটা চুরি হয়েছে কি না?
যদি ব্যবহারকারী জানতে চান তাঁর ডেটা সাম্প্রতিক কালে চুরি হয়েছে কি না, তাহলে তিনি Haveibeenpwned.com ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইট প্রতি মুহূর্তে আমাদের ডেটা আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া ডেটা কোনও ভাবে হস্তান্তরিত বা চুরি হয়েছে কি না। ধরা যাক, এই ওয়েবসাইটটি যে মুহূর্তে ব্যবহারকারীকে সতর্ক করে ডেবে যে তার ইমেল অ্যাকাউন্টটি RedLine দ্বারা ব্যবহার করা হয়েছে, সেই মুহূর্তে সব অ্যাকাউন্ট এবং ওয়ার্ক ভিএনপি সহ সমস্ত পাসওয়ার্ড বদলে নিতে হবে।

RedLine ম্যালওয়ার কী এবং কী ভাবে কাজ করে?
ডেটা চুরি বা স্ক্যামিং সংক্রান্ত ইনফরমেশন চুরি করে এটি। এটি প্রথম ২০২০ সালের মার্চ মাসে ডার্ক ওয়েবসাইটে পাওয়া যায়। এটি খুব সহজেই ইন্টারনেট ব্যবহারকারীর ডেটা চুরি করতে সক্ষম।

কী ভাবে তাহলে সুরক্ষিত রাখা যাবে নিজের ডেটা?
বিভিন্ন আইটি ফার্মগুলি ইতিমধ্যেই তাদের কর্মকর্তা ও কর্মীদের নির্দেশ দিয়েছে যাতে তারা কোনও মতেই অ্যাকাউন্টস বা ভিএনপি পাসওয়ার্ড অটোসেভ করে না রাখে। ইতিমধ্যেই Google Play Store-এ Joker ম্যালওয়ারের খোঁজ পাওয়া গিয়েছে। তাই Google থেকেও ব্যবহারকারীদের কোনও ধরনের অ্যাপ ডাউনলোডের সময় ও ব্যবহার করার সময় সতর্ক থাকার কথা বলা হয়েছে।
Keywords: Google, Password, Password Auto Completion, Password Auto Complete, RedLine
Original Story Link: https://tech.hindustantimes.com/tech/news/did-you-save-login-passwords-via-google-chrome-browser-stop-now-check-this-website-71641172871266.html
Written By: Satabdy Kar

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর