শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জামালপুরে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু আহত ৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ আল আমীনকে (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।
নিহত আল আমিন মেরুর চরের বাঘাডুবা গ্রামের আচ্ছা মিয়ার ছেলে। তিনি আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থক।

আল-আমীনের স্বজন সাকিব মিয়া বলেন, বুধবার (৫ জানুয়ারি) দুপুরে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে আল আমীন মাঠে ছিল। দৌড়াদৌড়ির সময় এক ফাঁকে তার শরীরে গুলি লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুপুর ১২ টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী মো. সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী (আনারস) মনোয়ার হোসেন হকের এজেন্টদের মধ্যে হাতাহাতি হয়। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের কর্মীরা। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। সেই সঙ্গে নির্বাচনে ব্যবহৃত ৩টি মোটর সাইকেলেও আগুন দেয় উভয়পক্ষের উত্তেজিত লোকজন। প্রার্থীদের কর্মীরা গুলি ছুঁড়লে পুলিশও গুলি ছোঁড়ে। সংঘর্ষ চলে দুপুর ২টা পর্যন্ত। এ সময় আল আমীন গুলিবিদ্ধ হন। এতে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়।

আহতরা হলেন, বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম সম্রাট, ওসি (তদন্ত) আব্দুর রহিম, কনস্টেবল আব্দুল আলিম (৪০), মো. শাহজাহান (৫৫), আ. মজিদ (৫৭) ও আনসার সদস্য আব্দুল আলিম (২৫)। আহত সাধারণ লোকদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

ওসি মো. শফিকুল ইসলাম সম্রাট বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া লোকজনের আঘাতে ৫ পুলিশ ও এক আনসার সদস্য আহত হন। উত্তেজিত কর্মীরা গুলি ছুড়লে পুলিশও ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। তবে আল আমীন পুলিশের গুলিতে মারা যাননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর