নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার, (৫ জানুয়ারি ২০২২) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯৪ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ৮৬.৫ টাকা। আজকের ওপেনিং প্রাইস ৯০ টাকা এবং ক্লোজিং প্রাইস ৯৫.১ টাকা। আজকের শেয়ার হাত বদল হয় সর্বনিম্ন ৮৯.৫ টাকা এবং সর্বোচ্চ ৯৫.১ টাকায়। কোম্পানিটি ৪ হাজার ৬২০ বারে ৭৫ লক্ষ ৯৮ হাজার ৮৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ কোটি ৭৭ লক্ষ ৭০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৩৮.৫০ টাকা এবং সর্বোচ্চ ৯৫.১০ টাকায়। কোম্পানিটি বিগত ৫ বছরে নগদ লভ্যাংশ দিয়েছে যথাক্রমে ২০২১ সালে ১২ শতাংশ, ২০২০ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ১০ শতাংশ, এবং ২০১৮ সালে ৬ শতাংশ এবং ২০১৭ সালে ১০ শতাংশ। কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রবি আজিয়াটা লিমিটেড ৯.৯২ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ৯.৯০ শতাংশ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ৯.৯০ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লোভেল্লো আইস-ক্রিম পিএলসি ৯.৮৯ শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেড ৯.৭ শতাংশ, ফু-ওয়াং ফুডস লিমিটেড ৯.৫৫ শতাংশ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড ৯.০৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলস্ লিমিটেড ৮.৫৬ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড ৭.৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।






