বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহন করবে বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩১২ সময় দেখুন
রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহন করবে বাংলাদেশ ন্যাপ

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশগ্রহনের সিদ্ধান্ত গ্রহন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গুলশানের দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, সংলাপে অংশগ্রহণ করলেও সার্চ কমিটির জন্য কোনও নাম প্রস্তাব করবে না দল।

সভায় অভিমত প্রকাম করা হয় যে, সম্পূর্ণ নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে গেছে। নির্বাচনের বিষয়ে জনমনে অনাস্থ সৃষ্টি হয়েছে। সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন করলেও আদতে এতে জনআস্থা ফিরবে না। সেই প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনার জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তবনা তুলে ধরার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য সাদ্দাম হোসেন, ব্যারিষ্টার মশিউর রহমান গানি, ভাইস চেযারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, আতিকুর রহমান, কৃষক মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মিতা রহমান প্রমুখ।

উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সংলাপ ১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর