নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮ টি কোম্পানির ৩৭ কোটি ৭৭ লক্ষ ৬১ হাজার ৮৩৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৬৮৩ কোটি ৪৭ লক্ষ ৬৮ হাজার ১১৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৫৭.৫২ পয়েন্ট বেড়ে ৬৯৮৭.৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৭.২০ পয়েন্ট বেড়ে ২৬০৩.০৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৪৭ পয়েন্ট বেড়ে ১৪৭২.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ডেল্টা লাইফ ইন্সুঃ, বেক্সিমকো লিঃ, বিএসসি, পাওয়ার গ্রীড, লাফার্জ হাইডেল বার্গ, ফরচুন সুজ, ওয়ান ব্যাংক, বিএসসিসিএল, তৌফিকা ফুড ও অ্যাক্টিভ ফাইন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওয়েস্টার্ন মেরিন, বিএসসি, ডেসকো, তিতাস গ্যাস, মীর আখতার হোসেন লিঃ, আল হাজ্বটেক্স, বসুন্ধরা পেপার, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুঃ ও বিএসসিসিএল।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, ফারইস্ট লাইফ ইন্সুঃ, এমারেল্ড ওয়েল, অলটেক্স ইন্ডাঃ, সিভিও পিআরএল, ঢাকা ডাইং, সুহৃদ ইন্ডাঃ, সোনালি পেপার, পেপার প্রোসেসিং ও ইস্টার্ন লুব্রিকেন্টস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৫৮০৩১৯৪২৫৪৫৯.০০।