নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৬টির বা ২২.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে সোনালী পেপারের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫৭.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬১.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯৬.৬০ টাকা বা ২০.৫৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালী পেপার ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের ১৪.২৪ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৯.২০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৮.৬৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৮.১২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭.৮২ শতাংশ, আইবিবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ৬.৩৯ শতাংশ, বাটা সু’র ৬.২৫ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ার দর ৬.১২ শতাংশ কমেছে।






