শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

এতদিন নামিনি, আজ থেকে মাঠে নামলাম: শামীম ওসমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
এতদিন নামিনি, আজ থেকে মাঠে নামলাম: শামীম ওসমান


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে এতদিন নানা অভিমান-ক্ষোভের কারণে নামতে পারেননি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘এতদিন নামিনি, মনে অনেক দুঃখ ছিল। তবে আজ থেকে আমি নৌকার পক্ষে মাঠে নামলাম।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ইস্যুতে সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এ কথা বলেন।

তিনি বলেন, ‘কে প্রার্থী হু কেয়ার। কলাগাছ না আমগাছ— তা না দেখার বিষয় না। এটি শেখ হাসিনার নৌকা, এটি বঙ্গবন্ধুর নৌকা, এটি শেখ রেহানার নৌকা, এটি মুক্তিযোদ্ধার নৌকা। সুতরাং নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি। এখানে অন্য কিছু হবে না। প্রার্থী যেই হোক, নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই।’

সংবাদ সম্মেলনের শুরুতে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন খুব ছোট এলাকা। নির্বাচন এলেই আমি কেন এখানে সাবজেক্ট হই। আমার এলাকার ছোট একটি অংশ সিটি করপোরেশনে পড়েছে। নির্বাচন এলেই ইনি বলে আমি ওনার। উনি বলেন আমি ওনার।’

তিনি বলেন, ‘আমি সত্য কথা বলতে পছন্দ করি। সব সত্য এখানে বলতে পারব না। ট্রুথ ইজ বিউচি, বিউটি ইজ ট্রুথ। সত্যের মতো বড় সৌন্দর্য আর নেই। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এলে বিভিন্নভাবে ইস্যু তৈরি করা হয়। কেউ দলের উল্টো দিকে হেঁটে দলের ক্ষতি করছে, কেউ দলের সঙ্গে হেঁটে ক্ষতি করছে।’

শামীম ওসমান বলেন, ‘বিএনপি-জামায়াতের অত্যাচারের কথা ভুলিনি। বিএনপি-জামায়াত আমাদের বাড়িঘরে আগুন দিয়েছে। বিএনপির লোকেরা আমার বড় ভাইয়ের ৩০০টি গরুর দুধের বানকে ব্লেড দিয়ে কেটেছে। আমার আরেক ভাইকে টর্চার করা হয়েছে। আমাদের বাড়িটি ঘিরে বিএনটি-জামায়াতের ক্ষোভ ছিল। আমাদের বাড়িটিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল।’

নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি, মুক্তিযোদ্ধার ঘাঁটি। এখানে কেউ অন্য খেলার চেষ্টা করবেন না।

শামীম ওসমান বলেন, ‘আমরা রাজনীতি করি। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ হলো আমার শেষ ঠিকানা, শেখ হাসিনা হলো আমার গন্তব্য। আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম সেটি হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, চলমান আছে। এখন নতুন প্রজন্মের জন্য একটি রাজনৈতিক আদর্শ আমাকে রেখে যেতে চাই। সেই চেষ্টা আমাদের করতে হবে।’

শামীম ওসমান বলেন, ‘একে অপরকে দোষারোপ করে ভোট পাওয়া যায়। ভোট পেতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের জন্য কী করবেন তা বলতে হবে। আমি আমার দলের নেতাকর্মীকে বলব, আপনারা মানুষের কাছে যান, মানুষের কাছে ভোট চান।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর