শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মেহেরপুরে এক ছাগল ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন

মেহেরপুর :
মেহেরপুরে সদর উপজেলার হরিরামপুর গ্রামের বিলপাড়ার মাঠে এক ছাগল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ছাগল ব্যাবসায়ী তোফাজ্জেল হোসেন হরিরামপুর গ্রামের বকস শেখের ছেলে ।
উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী মনিতাজ খাতুন জানান, রবিবার রাত দশটার পর তার স্বামী তোফাজ্জেল হোসেন বাড়ি থেকে বের হয়ে আসেন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে নিজ গ্রাম হরিরামপুরের মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখলে কৃষকরা তার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে পরিবারের লোকজন তাঁর লাশ দেখতে পায়। তিনি আরো জানান, ছাগল ব্যবসার পাশাপাশি বিয়ের ঘটকালি করতেন তার স্বামী। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছেন পরিবার।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। তবে পূর্বশত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর