সম্প্রতি এআইবিএল, আইবিবিএল এবং এসজেআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের লেনদেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে|
এআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডটি নতুন আইন এর আওতায় সর্বপ্রথম ইস্যুক্রিত বন্ড, দীর্ঘ ১৪ বছরের বিরতির পর। আইবিবিএল দ্বিতীয় মুদারাবা পার্পেচুয়াল বন্ডটি কোন ইসলামী ব্যাংক দ্বারা ইস্যুক্রিত সর্ব বৃহৎ পার্পেচুয়াল বন্ড।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই তিনটি ইস্যুর মুখ্য ইস্যু ম্যানেজার এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ঘুলাম ফারুক, ম্যানেজিং ডিরেক্টর, চিটাগং স্টক এক্সচেঞ্জ, মুহাম্মেদ নাদিম, এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মোঃ জাফর সাদেক, এফসিএ, চিফ ফিনানশিয়াল অফিসার, শাহ্জালাল ইসলামি ব্যাংক লিমিটেড, তানজিম আলমগির, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়া এআইবিএল, আইবিবিএল, এসজেআইবিএল এবং ইউসিবিআইএল এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।






