শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘ঐক্যবদ্ধ থাকলে আ.লীগের ক্ষতি কেউ করতে পারবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৪২ সময় দেখুন
‘ঐক্যবদ্ধ থাকলে আ.লীগের ক্ষতি কেউ করতে পারবে না’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জয়পুরহাট: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে এবং এখনো হচ্ছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ ও সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। আর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়েই সব অপরাজনীতির জবাব দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে ক্ষেতলাল উপজেলা মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এ দলে ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা করা যাবে না। কোনো পকেট কমিটি নয়, নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল গঠনে সকলকে সচেষ্ট থাকতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা। দলের প্রতিটি কমিটি গঠনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়ার দাবি জানান দলের মাঠ পর্যায়ের কর্মীরা। অনুষ্ঠান্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর