বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

১০ হাজার কোটি ডলার ছুঁয়েছে ফোর্ডের বাজারমূল্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২০৪ সময় দেখুন
১০ হাজার কোটি ডলার ছুঁয়েছে ফোর্ডের বাজারমূল্য


মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড মোটরের বাজারমূল্য প্রথমবারের মতো ১০ হাজার কোটি ডলারের মাইলফলকে পৌঁছেছে। সম্প্রতি কোম্পানির শেয়ারদর ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হয়।

সম্প্রতি ফোর্ডের শেয়ারদর ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি শেয়ার ২৫ ডলার ৮৭ সেন্টে পৌঁছে। এর মাধ্যমে সংস্থাটির বাজারমূল্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত হয়। তবে এরপর আবার শেয়ারদরে পতনের কারণে বাজারমূল্য ৯ হাজার ৯৯৯ কোটি ডলারে নেমে আসে।

ব্যাপক জনপ্রিয় এফ-১৫০ পিকআপ ট্রাকের উৎপাদন দ্বিগুণ করার ঘোষণার পরই ফোর্ডের শেয়ারদরে উল্লম্ফন দেখা দেয়। বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে আক্রমণাত্মক কৌশলের অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়। ব্যাপক চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের বাজারে ফোর্ডের এফ-১৫০ ট্রাকের ঘাটতি তৈরি হয়েছে। এমনকি সক্ষমতার বাইরে চলে যাওয়ায় সংস্থাটিকে মার্কিন ডিলারদের থেকে রিজার্ভেশন নেয়াও বন্ধ করতে হয়েছে।

ফোর্ডের বাজারমূল্য আরেক মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরসের চেয়েও বেশি। বর্তমানে সংস্থাটির বাজারমূল্য প্রায় ৯ হাজার কোটি ডলার। এছাড়া বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা রিভিয়ানের বাজারমূল্য ৭ হাজার ২০০ কোটি ডলার। নভেম্বরে শেয়ারদরে উল্লম্ফন হলেও সেটা ধরে রাখতে ব্যর্থ হয় রিভিয়ান। বাজারমূল্য বাড়ার ক্ষেত্রে ফোর্ড টেসলাকে অনুসরণ করছে। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার বাজারমূল্য ১ লাখ কোটি ডলারেরও বেশি।খবর:বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর