সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

Instagram Influencers, This Is How Hackers May Make You ‘Poor’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৯১ সময় দেখুন
Instagram Influencers, This Is How Hackers May Make You ‘Poor’


Instagram Copyright Scams: ইনস্টাগ্রামের (Instagram) প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ হ্যাকারদের টার্গেট এই ধরনের অ্যাকাউন্ট। সোফোস (Sophos) পরিচালিত সিকিউরিটি ফার্ম নেকেড সিকিউরিটি (Naked Security) জানিয়েছে যে, হ্যাকাররা সফিস্টিকেটেড ফিশিং স্ক্যামের মাধ্যমে ইনস্টাগ্রামের প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। এই ধরনের সাইবার ক্রিমিনালরা ফেক কপিরাইট নোটিশ ব্যবহার করে ইনস্টাগ্রামের ক্রিয়েটরদের অসুবিধায় ফেলার চেষ্টা করছে। এই ধরনের কয়েকটি কেসে দেখা গিয়েছে যে, হ্যাকাররা সরাসরি ইনস্টাগ্রামের ক্রিয়েটরদের কপিরাইট নোটিশ পাঠাচ্ছে মেল এবং সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপে। সেই সকল মেসেজ দেখতে অফিসিয়াল নোটিশের মতো হলেও, সেখানে কোনও সাইন থাকছে না। ভাষা এবং গ্রামারের ভুলের ছড়াছড়ি সেখানে চোখে পড়ার মতো।

হ্যাকাররা এই ধরনের নতুন পদ্ধতি অবলম্বন করে জালিয়াতি করা শুরু করেছে। তারা ইনস্টাগ্রামের প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের ফেক কপিরাইট নোটিশ পাঠাচ্ছে, পাশাপাশি তার সঙ্গে একটি লিঙ্ক পাঠাচ্ছে তাদের অভিযোগ জানানোর জন্য। কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে তার সমস্ত ডিটেলস দিয়ে দেয়, তাহলে তার অ্যাকাউন্ট খুব সহজেই হ্যাক করে ফেলছে হ্যাকাররা। সিকিউরিটি রিসার্চার পল ডাকলিন একটি পোস্ট করে জানিয়েছেন যে, হ্যাকারদের নতুন পদ্ধতি হল কপিরাইট ফিশিং স্ক্যাম। সম্প্রতি এই ধরনের কয়েকটি কেস সামনে এসেছে। হ্যাকারদের এই ধরনের মেসেজের ভিত্তিতে ক্রিয়েটরদের কোনও রকম গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা উচিত নয়। তাদের ফোন নম্বর, জন্ম তারিখ, লোকেশন ইত্যাদি কিছুই শেয়ার করা উচিত নয়।

আরও পড়ুন – সাবধান! কোভিড বুস্টার শট বুকিংয়ে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ইনস্টাগ্রাম কপিরাইট স্ক্যাম

সিকিউরিটি ফার্ম হ্যাকারদের সেই মেসেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেই মেসেজে লেখা রয়েছে যে, “হ্যালো এক্স এক্স আমরা একটি অভিযোগ পেয়েছি আপনার করা একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে। আপনার সেই পোস্ট কপিরাইট লঙ্ঘন করেছে। ইনস্টাগ্রামের কপিরাইট উল্লঙ্ঘন করার জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিমুভ করা হতে পারে। আপনি যদি মনে করেন এই সিদ্ধান্ত অনৈতিক, তাহলে নিচের দেওয়া লিঙ্কে গিয়ে পূরণ করতে হবে আপনার অভিযোগ পত্র”। এভাবেই হ্যাকাররা শুরু করেছে ইনস্টাগ্রামে কপিরাইট স্ক্যাম।

আরও পড়ুন – আকর্ষণীয় ছাড়, ঢালাও অফার; Amazon গ্রেট রিপাবলিক ডে সেল কবে থেকে জানেন তো?

ইনস্টাগ্রাম ক্রিয়েটরদের করণীয়

ইনস্টাগ্রামের প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের এর থেকে বাঁচার জন্য প্রথমেই এই ধরনের কোনও লিঙ্কে ক্লিক করা উচিত নয়। সকল ইনস্টাগ্রামে ইউজারদেরই নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ হল টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা। যা অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর