শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জামালপুরে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত- ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
জামালপুরে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত- ২

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুরে বাস ও ট্রেন দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোটর সাইকেল চালক জাহাঙ্গীর আলম (২৬) ও ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে ইসলামপুর উপজেলায় বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (২৬) নামে এক মোটরসাইকেল চালক ও জামালপুর জংশনের আগে শাহপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, দেওয়ানগঞ্জ উপজেলার উৎমারচর গ্রামের শহিজল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইসলামপুরের ধর্মকুড়া এলাকায় যাচ্ছিলেন। ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার উপ-পরদির্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন জামালপুর স্টেশনে আসছিল। এ সময় শাহপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর