শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে রাস্তায় বেড়া, অর্ধশতাধিক মানুষ অবরুদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
বকশীগঞ্জে রাস্তায় বেড়া, অর্ধশতাধিক মানুষ অবরুদ্ধ

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় ৭ মাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে পাঁচটি পরিবারের বৃদ্ধ, অন্তঃসত্ত্বা ও শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ। তারা স্বাভাবিক চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে , উপজেলার ধরারচর গ্রামের সহিজল হকের ছেলে এনামুল হকের সঙ্গে একই গ্রামের নুর নবীর পারিবারিক ঝগড়া বিবাদ হওয়ায় শত বছরের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় এনামুল। ফলে ৫ পরিবারের স্বাভাবিক চলাচলের পথ বন্ধ হয়ে যায়। নারী ও শিশুসহ ৫০ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়ে। প্রয়োজনে অনেক পথ ঘুরে অতিকষ্টে চলাফেরা করে আসছেন অবরুদ্ধ পরিবারের বয়োবৃদ্ধ, অন্তঃসত্ত্বা ও শিক্ষার্থীরা।

বকশীগঞ্জের গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রিমি আক্তার জানায়, আমাদের যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক চলাচলের পাশাপাশি নিয়মিত স্কুল কলেজে যাওয়ায় চরম বিঘ্ন ঘটছে। গ্রামের লোকজনকে বারবার বলার পরেও বিষয়টির কোন সমাধান হয়নি।

বৃদ্ধা মহিরন বেওয়া (৮০) বলেন, বাঁশের বেড়া দিয়ে আমাদের যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী এনামুল হক। বেড়া খুলে না দিয়ে আরও বিভিন্ন হুমকি দিয়ে আসছে।তার হুমকির মুখে আমাদের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কোন সময় প্রতিপক্ষরা আমাদের পরিবারের লোকজনকে বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আওয়ামী লীগ নেতা সুরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে কয়েকবার গ্রাম্য শালিস বৈঠক হলেও কোন সমাধান সম্ভব হয়নি।

অভিযুক্ত এনামুল হক বলেন, যাতায়াতের পথ বন্ধ করা হয়নি। আমাদের জমিতে আমরা বাঁশের বেড়া দিয়েছি। কোন পরিবারকে অবরুদ্ধ করার জন্য বেড়া দেয়নি। নিজের পরিবারের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই বাঁশের বেড়া দিয়েছি।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, কারো চলাচলের পথ বন্ধ করার অধিকার কারও নেই। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর