নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ৮০৮ তম কমিশন সভায় ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ড খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।
ফান্ডটির প্রাথমিক লক্ষ্য মাত্রা ৩৫ কোটি টাকা । এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ০৫ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ১৪.২৮৫ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারী গণের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড।
উক্ত সভা ২০ জানুয়ারি ২০২২, কমিশনের সভাকক্ষে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।






